Thursday, April 23, 2026

আলিমুদ্দিনে এসে কঙ্কালকাণ্ড ফাঁস করার হুমকি দিয়ে মেদিনীপুরের পথে সুশান্ত ঘোষ

Date:

Share post:

ফের শিরোনামে একসময়কার সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। ফ্রেশ শিরোনামের কঙ্কালকাণ্ড। প্রায় ৯ বছর পর নিজের খাসতালুক গড়বেতায় ফিরছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। হুঙ্কার দিয়ে বললেন, “এবার ফাঁস করবো কঙ্কালকাণ্ড”! আজ, সোমবার সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিনের স্ট্রিটের পার্টি অফিস এমনই মন্তব্য করলেন তিনি।

আরও পড়ুন : অল-আউট ঝাঁপাচ্ছেন তৃণমূল নেত্রী! ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা মমতার

বাম জমানায় অবসান ঘটিয়ে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। জামিন পেলেও আদালতের নির্দেশে জেলায় ঢোকার অনুমতি পাননি। নিজের কেন্দ্র গড়বেতাতেও যেতে পারেননি। অবশেষে সুপ্রিমকোর্টে স্বস্তি মিলেছে। উঠেছে নিষেধাজ্ঞা। এখন আর গড়বেতায় যাওয়ার ক্ষেত্রে কোনও বাধাই নেই।

কঙ্কালকাণ্ডে তাঁর নাম জড়ান এবং জেল খাটার প্রসঙ্গ উঠলে এদিন সুশান্ত ঘোষ বলেন, “কঙ্কাল কীভাবে, কোথা থেকে এলো এবার সব জানতে পারবে মানুষ। অনেক কুৎসা-মিথ্যা রটানো হয়েছিল। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছিল। যখনই আদালতে কোনও একটি মামলায় ছাড় মিলেছে তখনই অন্য মামলা দিয়ে দেওয়া হয়েছে।”

আপনি কি নির্দোষ? উত্তরে সিপিএম নেতা বলেন, “সব সামনে আসবে। অপেক্ষা করুন। বহু পুরনো মৃতদেহের পাশ থেকে কীভাবে স্যান্ডো গেঙ্গি পাওয়া গেল তারও রহস্য খুলবে। অনেক ছবিই দেখতে পাবেন ৬ ডিসেম্বর।”

ঘরে ফেরার আগে সুশান্ত ঘোষ জানান, আগামী ৬ ডিসেম্বর তিনি শালবনিতে যাবেন। কমপক্ষে ১০ হাজার কর্মী-সমর্থককে নিয়ে মিছিল করে ঢুকবেন নিজের কেন্দ্র গড়বেতায়। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেদিনীপুর জুড়ে যে রাজনৈতিক উত্তাপ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দিয়ে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখলেন স্বপ্না

রাজ্য চলছে প্রথম দফার ভোট গ্রহণ। ১৫২টি আসনের মধ্যে যে কেন্দ্রগুলিতে বাড়তি নজর রয়েছে তার মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ।...

ইভিএম বিভ্রাটে তৃণমূলের ভোট বিজেপিতে! টেকনিক্যাল সমস্যা না ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন

ভোটের সকালে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার অন্তর্গত একটি বুথে ভোট কারচুপির অভিযোগ বিজেপি পরিচালিত কমিশনের (Election Commission) বিরুদ্ধে। বড়ঞা...

নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই...

বাইক ভাঙচুর-ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

এবার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ঘরে ঢুকে মহিলাদের বিরুদ্ধের মারধরের অভিযোগ উঠল। বাড়িতে...