Saturday, May 16, 2026

নবদ্বীপের রাস দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু শিশু-সহ মহিলার, শোকের ছায়া

Date:

Share post:

উৎসবের আবহে বিষাদের ছায়া। নবদ্বীপ থেকে রাস দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিশু-সহ এক মহিলার। গুরুতর জখম হয়েছেন আরও ৪জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সোমবার ভোররাতে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার নিমতলা সাধুর আশ্রমের কাছে। মৃত সঞ্জীব দাস (৯) ও রিতু দে (২০)।

সঞ্জীবের বাড়ি সমুদ্রগড়ের নিমতলায়। রিতুদেবী উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা। রাতে মোটর ভ্যানে চেপে বাড়ি ফেরার সময় এসটিকেকে রোডের নিচুচাঁপাহাটিতে একটি মারুতির সঙ্গে ওই ভ্যানের সজোরে ধাক্কা লাগে। ভ্যানে ১০ জন যাত্রী ছিল। সকলেই রাস্তায় ছিটকে পড়ে। সেই সময় কালনা দিক থেকে আসা একটি লরি সঞ্জীব ও রিতুকে রাস্তায় পিষে দেয়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন-নৃশংস! যোগী রাজ্যে গায়ে স্যানিটাইজার ঢেলে সাংবাদিককে জ্যান্ত পোড়ালো দুষ্কৃতীরা

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...