Wednesday, June 24, 2026

“দুয়ারে দুয়ারে” প্রকল্পের শুভ সূচনা, জনগণের দরবারে রাজ্যের মন্ত্রী

Date:

Share post:

আজ পয়লা ডিসেম্বর, মঙ্গলবার থেকে চালু হল রাজ্য সরকারের “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্প। এই প্রকল্পের অধীনে নিজের এলাকায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের আধিকারিক-কর্মী-জনপ্রতিনিধি। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। কিছুদিন আগে বাঁকুড়া সফরে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের মোট ১২টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রক্রিয়া শুরু হল “দুয়ারে দুয়ারে সরকার”-এর মধ্য দিয়ে। মহানগরী কলকাতাসহ রাজ্যের সর্বত্র সর্বত্রই প্রকল্পের সূচনা হয়েছে। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে এই প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেল। দুয়ারে সরকার পৌঁছে যাওয়ায় খুশি আমজনতাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের ভূয়শী প্রশংসা করলেন সাধারণ মানুষ।

আরও পড়ুন-সফর শেষ : ৩১ দফা ক্ষোভ-অভিযোগ রাজ্যপালের, বিজেপির হয়ে মাঠে নামতে বললেন তৃণমূল নেতারা

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...