Friday, May 22, 2026

তৃণমূলে যোগ দিলেন বিজেপির আদিবাসী প্রার্থী লিওস কুজুর

Date:

Share post:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। তার আগে যুযুধান দুই পক্ষ তৃণমূল-বিজেপি একে অপরের ঘরে হানা দিচ্ছে। চলছে দল বদলের পর্ব। আজ, মঙ্গলবার ফের একবার দলবদলে চমক দিলো রাজ্যের শাসক দল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আদিবাদী নেতা তথা ২০১৬ সালে বিজেপির পদ্ম প্রতীকে বিধানসভা নির্বাচনে লড়াই করা আদিবাসী প্রার্থী লিওস কুজুর। এদিন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের হাত ধরে ঘাসশিবিরে যোগ দিলেন আদিবাসীদের প্রতিনিধি লিওস কুজুর।

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক ২০১৬ সালে আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়ানো লিওস কুজুর। তাঁর দাবি, উত্তরবঙ্গের মানুষ বিভিন্ন সময়ে বিজেপির উপর বিশ্বাস করেছিল। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। এখন তরাই-ডুয়ার্স থেকে শুরু করে পাহাড়-চা বাগান সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছে। একুশের নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৪০টির বেশি আসনে জিতবে তৃণমূল।

আরও পড়ুন : “দুয়ারে দুয়ারে” প্রকল্পের শুভ সূচনা, জনগণের দরবারে রাজ্যের মন্ত্রী

লিওস কুজুরের দাবি, আদিবাসী, তপশিলি জাতি-উপজাতি, রাজবংশীদের জন্য অনেক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাই আদিবাসী সমাজ মমতার সঙ্গেই থাকবে।

Related articles

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...