Tuesday, June 16, 2026

বিজেপি নারী–সুরক্ষা দিতে ব্যর্থ, আসছে তৃণমূলের ‘বঙ্গজননী’

Date:

Share post:

বিজেপি নারী–সুরক্ষা দিতে ব্যর্থ। তৃণমূলের ‘‌বঙ্গজননী’‌ ১২ ডিসেম্বর থেকে বাংলার সব জেলায় শুরু করছে সম্মেলন। কর্মসূচিতে মানা হবে কোভিড বিধি। ১২ ডিসেম্বর হাওড়ায় সম্মেলন।

বঙ্গজননী–‌র সভাপতি কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘‌বঙ্গজননীতে রয়েছে ৫৫ হাজার মহিলা সদস্য। এই মহিলা বাহিনী তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বঙ্গজননী নয়, তিনি আরও একটি বাহিনীও তৈরি করেছেন। নাম জয় হিন্দ বাহিনী। বিভিন্ন জেলায় সম্মেলনে উপস্থিত থাকবে কাকলি। মহিলাদের জন্য বিজেপি কিছু করতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১–‌র পর থেকেই মহিলাদের জন্য প্রচুর কাজ করেছেন। আগামী দিনে আরও কাজ হবে। বঙ্গজননী–‌র মহিলা সদস্যরা খুব শৃঙ্খলাপরায়ণ। করোনার সময় আশা–‌কর্মীদের সঙ্গে বঙ্গজননী–র সদস্যরা বাড়ি–‌বাড়ি ঘুরেছেন। কালীপুজোর সময় প্রদীপ পৌঁছে দিয়েছে বাড়ি বাড়ি। আমাদের নেত্রী রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যই এই বঙ্গজননী বাহিনী তৈরি করেছেন। প্রত্যেকেই হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে রয়েছেন। বিজেপি ও আরএসএস–‌এর কাউন্টার করার নির্দেশ দেওয়া হয়েছে। মৌলবাদী ধ্যানধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে বঙ্গজননী–‌কে রুখে দাঁড়াতে হবে।’‌

তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌২৮ নভেম্বর থেকে আমাদের মহিলারা জেলায় জেলায় ঘুরছেন। আমিও যাচ্ছি। আমরা সরকারের উন্নয়ন নিয়ে প্রচার করছি। মুখ্যমন্ত্রী মহিলাদের যে–সম্মান দিয়েছেন, তা অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারেননি। পশ্চিমবঙ্গ নারীদের সুরক্ষার জায়গা। আমাদের রাজ্যের নেতৃত্ব বিভিন্ন জেলায় মিটিং করছেন। তবে মাইক্রোফোন থাকছে বাইরে থাকছে। অনেকেই তা শুনছে। মুখ্যমন্ত্রী নির্বাচনে মহিলাদের দাঁড়াবারও সুযোগ করে দিয়েছেন। ২০১৬–র বিধানসভা নির্বাচনে বহু মহিলা প্রার্থী হয়েছেন।’

কিন্তু ভোট ময়দানে এই নতুন বাহিনী কেন? লক্ষ্য সব স্তরের মহিলা ভোটার। মহিলাদের সঙ্গে পারিবারিক যোগাযোগ তৈরি করতে গত সেপ্টেম্বর থেকে প্রস্তুতি নিয়েছে এই বাহিনী।

আরও পড়ুন-নবান্নে মমতা- ত্বহা সিদ্দিকি বৈঠক, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...