Tuesday, June 16, 2026

বালুরঘাটে বন্ধ ওষুধের দোকানে আগুন, ক্ষতি দশ লক্ষাধিক টাকার

Date:

Share post:

বন্ধ ওষুধের দোকানে আগুন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের দিপালীনগর এলাকায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।

এদিন দোকানে আগুন লাগার ঘটনা সামনে আসার পর প্রতিবেশিরাই প্রথমে এগিয়ে আসেন। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন৷ দমকল ও প্রতিবেশিদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন।

যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকানের ওষুধ। সব মিলিয়ে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ ও দমকল কর্মীরা।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বন্ধ দোকানঘরে। বিষয়টি খতিয়ে দেখছে দমকল। তবে অন্য কোনও কারণে আগুন লেগে থাকতে পারেও সন্দেহ রয়েছে। দমকল জানিয়েছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেই প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হবে।

আরও পড়ুন- নবান্নে মমতা- ত্বহা সিদ্দিকি বৈঠক, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...