Sunday, May 10, 2026

রাজ্যে আরও বেশি বিনিয়োগ আসছে: ঘোষণা মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে আরও বেশি বিনিয়োগ আসছে। আরও ২০টি নতুন বিনিয়োগ প্রস্তাব এসেছে। ইনফোকম ২০২০-র উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। বৃহস্পতিবার, নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। বিনিয়োগের ঘোষণা করে শিল্পপতিদের স্বাগত জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে প্রচুর বিনিয়োগ আসছে। উইপ্রো আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কর্মীসংখ্যা বাড়াচ্ছে কগনিজেন্ট নিজেদের। সিলিকন ভ্যালি ফেজ টু তৈরি হবে। এরজন্য ১০০ একর জমি এর জন্য চাওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তিতে দেশের সামনের সারির সবকটি সংস্থাই বাংলায় রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সংস্থাগুলির লাভ বেড়েছে ১০০ শতাংশের বেশি।

এই পরিস্থিতিতে বাংলায় বিনিয়োগ করতে শিল্পপতিদের আহ্বান জানান মমতা। তিনি বলেন, আইটি পার্কের ৮০ শতাংশ এলাকা ইতিমধ্যেই পূর্ণ। এর ফলে প্রচুর পরিমাণে চাকরির সুযোগ তৈরি হচ্ছে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী-সরকারি কর্মী সংগঠনের বৈঠক, কী বললেন মমতা

মুখ্যমন্ত্রীর বলেন, এখন রাজ্যে বিনিয়োগ করতে চাইছেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ এখন বিশ্বে পরিচিতি পাচ্ছে। বাংলার শিল্প যা পারে, অন্যরা তা পারে না”।

মুখ্যমন্ত্রী বলেন, “ভ্যাকসিন আবিষ্কার ছাড়াও মোকাবিলায় দরকার নির্দিষ্ট পরিকল্পনা। কোনটা প্রয়োজন, সেটা আগে বোঝা দরকার। ইচ্ছে থাকলেই উপায় হয়”।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...