Sunday, April 26, 2026

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচে খেলতে নামছে ভারত, জিততে মরিয়া কোহলি ব্রিগেড

Date:

Share post:

শুক্রবার ক‍্যানাবেরা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারত। অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক কোহলি ব্রিগেড।কারন তিনটি একদিনের ম‍্যাচের সিরিজে ১-২ অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু টি-২০ ম‍্যাচে যেন সেই ভুল না হয়, সেই দিকে ফোকাসড ভারত অধিনায়ক বিরাট কোহলি।

চলতি অস্ট্রেলিয়া একদিনের সিরিজে ব‍্যাটিং এ টপ অর্ডারে সমস্যায় পরতে হয়েছিল ভারতীয় দলকে। রান করতে ব‍্যর্থ হন শিখর ধাওয়া, শ্রেয়স আইয়র, শুভমন গিলের মতন ক্রিকেটাররা। সেই সময় দলকে ভরসা দিয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল, কখনও আবার দলকে বাঁচিয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা। তবে শুক্রবার বিশ ওভারে খেলতে নামছে। তাই অ‍্যাডাম জাম্পা, সেন অ‍্যাবোটদের বিরুদ্ধে একই ভুল করতে নারাজ বিরাট ব্রিগেড।

শুধু ব‍্যাটিং ওর্ডার নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং সমস্যায়ও পরতে হয়েছিল ভারতকে। স্টিভ স্মিথ, অ‍্যারন ফ্রিঞ্চেদের সামনে সুপার ফ্লপ ছিলেন জাসপ্রীত বুমরা, চ‍্যাহেলরা। তবে শুক্রবারের ম‍্যাচে ঘুরে দাড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। একদিনের সিরিজের হার ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ জিততে মরিয়া কোহলি ব্রিগেড।

আরও পড়ুন- জেলাসফর শেষ করেই সোজা সল্টলেকে, চলছে বৈঠক

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...