Friday, April 3, 2026

এগোচ্ছে সাইক্লোন ‘বুরেভি’, জারি হাই অ্যালার্ট, খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির

Date:

Share post:

ঘূর্ণিঝড় বুরেভি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। কিন্তু আশঙ্কা থাকছেই তামিলনাড়ু উপকূলবর্তী ৯ জেলায়। অন্যদিকে, ঘূর্ণিঝড় বুরেভি-র তাণ্ডবের আশঙ্কা কেরলেও। শুক্রবার সকাল থেকে বন্ধ রাখা হচ্ছে তিরুবনন্তপুরম বিমানবন্দর। উপকূলবর্তী এলাকার কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়। রাজ্যে খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির। জারি হয়েছে হাই অ্যালার্ট। শুক্রবারের জন্য কেরল সরকার ৫ টি জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে।

তিরুবনন্তপুরম জেলাতেই ২১৭টি ত্রাণ শিবির খুলেছে জেলা প্রশাসন। ১৫,৮৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে রাজ্যে সরকার। গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এনিয়ে রাজ্যের আমলাদের সঙ্গে একটি বৈঠকও করেছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানান হয়েছে অমিত শাহকেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝড়ের দাপট বেশি থাকবে, তিরুবনন্তপুরম ও কোল্লাম জেলা সীমান্ত এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা। জানা গিয়েছে, তিরুবনন্তপুরম উপকূলে বুরেভি আঘাত হানতে পারে শুক্রবার দুপুরে। এর প্রভাব প্রবল বর্ষণ হতে পারে তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপুঝা, কোট্টায়াম-সহ রাজ্যের একাধিক জায়গায়।

কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে সাইক্লোন নিভার। এরই মধ্যে ফের আরও এক সাইক্লোন। বঙ্গোপসাগরে ধেয়ে আসছে এই সাইক্লোন বুরেভি। প্রবল ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে বিধ্বস্ত তামিলনাড়ু, পন্ডিচেরি। সাইক্লোন থেমে যাওয়ার পরও নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। জলমগ্ন হয়েছে বহু এলাকা।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সমস্ত দফতরকে যুদ্ধকালীন পরিস্তিতিতে সংকট মোকাবিলার কাজ করতে নির্দেশ দিয়েছেন। মাথায় রাখতে হচ্ছে কোভিড পরিস্থিতিকেও। যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্যে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলার জন্য এসেছে এনডিআরএফ। ঝড়ের পরেই জরুরি পরিস্থিতিতে ঝাপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-PNB-গ্রাহকদের সমস্যার সমাধান করতে এল নতুন অ্যাপ, মিলবে ইনস্ট্যান্ট হেল্প

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...