Tuesday, June 16, 2026

আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মমতার, বার্তা নিয়ে হাজির ডেরেক

Date:

Share post:

১৪ বছর আগে এই দিন থেকেই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের ২৬ দিনের অনশন। সেই কারণেই ৪ ডিসেম্বর দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থান-বিক্ষোভরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি টুইটারে তাঁর সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করে আন্দোলনরত কৃষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে শুক্রবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হরিয়ানা-দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। সিনহু সীমান্তে অবস্থানরত বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪ ঘণ্টা সময় কাটান তিনি। তৃণমূল নেত্রীর বার্তা তিনি পৌঁছে দেন তাঁদের কাছে।

আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। হরিয়ানা এবং পাঞ্জাবের ভিন্ন ভিন্ন চারটি দলকে ফোনকল করেন মমতা। তাঁরা তাঁদের দাবির বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মমতার সহমর্মিতার জন্য কৃষকরা তাঁকে ধন্যবাদ জানান। অতীতে কৃষক এবং জমি আন্দোলনে তৃণমূল নেত্রীর সমস্ত সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন:১৪ তারিখ পর্যন্ত বেসরকারি হাসপাতালেই থাকবেন ভারভারা: হাইকোর্ট

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কৃষক বিরোধী বিল বাতিল করতে এই আন্দোলনে তিনি এবং তৃণমূল কৃষকদের পাশে দাঁড়াবেন।

Related articles

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...