Friday, April 3, 2026

কড়া পদক্ষেপ রাজ্যের, চালক-আরোহীর হেলমেট না থাকলে পেট্রল-ডিজেল নয়

Date:

Share post:

কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। চালক এবং আরোহীর হেলমেট না থাকলে আর পেট্রল-ডিজেল পাওয়া যাবে না কোনও পেট্রল পাম্প থেকে। রাজ্য সরকার একরকম হুঁশিয়ারি দিয়েই এমনটা জানিয়েছে।

জয় হিন্দ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার বাইক আরোহীদের সচেতন করে হেলমেট পরেই বাইক চালানোর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা বিনীত ভাবেই হেলমেট পরে বাইক চালানোর কথা সেদিন বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর শুক্রবারই বাইক আরোহীদের জন্য কঠোর নিয়মের কথা জানাল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, শহরে ৮ ডিসেম্বর, মঙ্গলবার থেকে বাইকচালক ও আরোহীদের হেলমেট বাধ্যতামূলক। হেলমেট না থাকলে কোনও পেট্রল পাম্প থেকে পেট্রল বা ডিজেল পাওয়া না। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে।

এই নতুন নির্দেশিকা কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফেও টুইট করে জানানো হয়েছে। বলা হয়েছে, ‘এ বার থেকে কলকাতা পুলিশের আওতাধীন (কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার যে অংশ কলকাতা শহরতলির মধ্যে পড়ছে) কোনও পেট্রল পাম্পে হেলমেটবিহীন টু-হুইলার চালক বা আরোহীকে জ্বালানী বিক্রি করা যাবে না’। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও সেখানে বলা হয়েছে।

আরও পড়ুন-হিন্দমোটর ধর্মতলায় দেহ থেকে অঙ্গ পাচারের অভিযোগ

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...