Thursday, May 14, 2026

কৃষক আন্দোলন নিয়ে কলকাতায় তৃণমূল-আকালি দল বৈঠক, নজর রাজনৈতিক মহলের

Date:

Share post:

কেন্দ্রের কৃষক স্বার্থ বিরোধী আইন ও তার বিরোধিতা নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতে আজ, শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও আকালি দল। আজ দুপুর ১টা নাগাদ তৃণমূল ভবনে কৃষি আইন ও আন্দোলন নিয়ে এই বৈঠকে বসছে দুই দল। সেখানে আকালি দলের তিন সাংসদের উপস্থিত থাকার কথা আছে। তৃণমূলের তরফে হাজির থাকবেন দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : বঙ্গভোটের কৌশল চূড়ান্ত করতে হায়দরাবাদে বৈঠক AIMIM-এর, রাজ্যে আসছেন ওয়াইসি

কেন্দ্রের নয়া কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, আজ দশ দিনে পড়ল কৃষক আন্দোলন। বৃহস্পতিবার চতুর্থ দফায় কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠকও ভেস্তে গিয়েছে। দেশের সমস্ত রাজ্যের কৃষকদের দিল্লি চলো অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দিল্লি-হরিয়ানা সীমান্তে টিকরি অঞ্চলে এখনও অবস্থান করছেন কৃষকরা। একইসঙ্গে চিল্লা সীমান্তেও কৃষকদের অবস্থান বিক্ষোভ চলছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাকও দিয়েছেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...