Monday, March 16, 2026

দিনে দুপুরে বাড়িতে ঢিল, আতঙ্কে ইটাহারের দাস পরিবার

Date:

Share post:

“ঠিক দুপুর বেলা, ভূতে মারে ঢ্যালা”
ছোটেবেলায় এই কথাটা শোনেননি এমন বাচ্চা কমই আছে, বিশেষত গ্রামের দিকে। কিন্তু ভাবুন তো, সত্য়িই যদি দুপুরবেলা বাড়িতে ঢিল পড়ে…

না না ইয়ার্কি নয়। সত্যি সত্যিই এমন ঘটনা ঘটছে, ইটাহার থানার সরুন দুই অঞ্চলের পালইবাড়ি কালিতলা গ্রামে। গত দশ বারো দিন ধরে প্রয়াত সুনীল দাসের বাড়ির উঠোন, ঘরের চালায় কে বা কারা যেন দিনে দুপুরে ঢিল ছুড়ছে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত বাড়ির বাসিন্দা থেকে এলাকাবাসী।

দুই ছেলে ও দুই পুত্রবধূ নিয়ে সুনীল বাবুর স্ত্রী মালি দাস। তিনি জানিয়েছেন, শুধু যে বাড়িতে ঢিল পড়ছে, তা নয়। তাঁর পুত্রবধু কল্পনা দাসের ওপর যেন বেশি রাগ সেই অদৃশ্য ভূতের। তিনি কোনও খাবার খেতে গেলেই, ঘরের জিনিসপত্র এমনি এমনি খুলে পড়ে। এদিক ওদিক সরে যায়। আর এই ঘটনা দেখেছেন প্রতিবেশিরাও। এক ওঝাকে নিয়ে এসেছিলেন তাঁরা। কিন্তু তাঁর পক্ষেও বাড়ির ভূত তাড়ানো সম্ভব হয়নি।

আরও পড়ুন : বধূর দেহ থেকে অঙ্গ পাচার! পুলিশকে তদন্তের নির্দেশ আদালতের

বিজ্ঞান বলে, বাস্তবে ভূত বলে কিছুই নেই। কিন্তু, সেই কথা ভুলতে বসেছেন ইটাহারের এই গ্রামের বাসিন্দারা। বর্তমানে তাঁরা যথেষ্টই আতঙ্কিত। তাই আপাতত ঠিক ভুল ভুলতে বসেছেন তাঁরা।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...