Monday, May 18, 2026

‘সুন্দর নেপাল গড়া’, রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ নেপালে

Date:

Share post:

সময় ভালো যাচ্ছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। নিজের দলের বেশিরভাগ শীর্ষ নেতাই চটে রয়েছেন তাঁর ওপর। গদি না থাকার সম্ভাবনাও রয়েছে বলে একাংশের মত। এমন টানাপোড়েনের মাঝে জনগণের বেশিরভাগ গণতন্ত্র ছেড়ে ফের রাজতন্ত্রের শাসনে ফিরতে চাইছে। কয়েকদিনে নেপালের বিভিন্ন জায়গায় এই দাবিতে পথে নেমে বিক্ষোভও দেখিয়েছেন বহু মানুষ। শনিবারও এর জেরে ফের উত্তাল হয়ে ওঠে কাঠমাণ্ডু। গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সাংবিধানিক রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানো দাবিতে নেপালের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন হাজার হাজার নাগরিক।

স্থানীয় সূত্রে খবর, শনিবারের বিক্ষোভের বিষয়ে আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল। সেই অনুযায়ী নেপালের রাজধানীর রাজপথে জাতীয় পতাকা হাতে একজোট হয়েছিলেন হাজার হাজার মানুষ। সে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কেপি শর্মা ওলিকে অপসারণ করার দাবি তোলেন। পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে সরবও হন তাঁরা। স্লোগানে শোনা যায় হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিও। তাঁরা এও উল্লেখ করেন, দেশের জাতীয় ঐক্য ও নাগরিকদের ভালোর জন্যই তাঁরা এই দাবি জানাচ্ছেন।

এপ্রসঙ্গে ওই বিক্ষোভে যোগ দেওয়া সেদেশের বেশ কিছু মানুষের বক্তব্য, ‘আজকে যারা এই বিক্ষোভে যোগ দিয়েছেন তাঁরা নিজেদের জন্য কিছু চাইতে আসেননি। যুব সম্প্রদায়ের নেতৃত্বে চলা এই আন্দোলনের উদ্দেশ্য হল সুন্দর নেপাল গড়ে তোলা। হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে এনে রাজতন্ত্রের প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছব ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’

আরও পড়ুন-অনুপ্রবেশের নয়া ছক, অরুণাচলের কাছে তিনটি গ্রাম তৈরি করল চিন!

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...