Thursday, May 14, 2026

জমজমাট আইএফএ শিল্ড, দুরন্ত জয় মহামেডানের

Date:

Share post:

রবিবার থেকে শুরু হল আইএফএ শিল্ড। ১২৩ তম আইএফএ শিল্ডের প্রথম দিনে গ্রুপ ‘এ’ ম‍্যাচে মহামেডানের মুখোমুখি হয়েছিল খিদিরপুর এফসি। এদিন খিদিরপুরকে ৪-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে গোল করেন এস সিন্ধু, হিরা মণ্ডল, ফিলিপ আজাহ এবং ঘানি এন।

অপর দিকে গ্রুপ ‘বি’ ম‍্যাচে রিয়েল কাশ্মিরের মুখোমুখি হয়েছিল পিয়ারলেস। পিয়ারলেসকে ২-১ গোলে হারল রিয়েল কাশ্মির। কাশ্মিরের হয়ে গোল দুটি করেন চেস্টারপল এবং দিনেশ ফারুক। পিয়ারলেসের হয়ে একমাত্র গোলটি করেন ইউ রাই।

শিল্ডের গ্রুপ ‘সি’ ম‍্যাচে ইন্ডিয়া অ‍্যারোস ১-১ গোলে ড্র করল সার্দান সমিতির সঙ্গে। অ‍্যারোসের হয়ে গোল করেন জি সিং। সার্দানের হয়ে একমাত্র গোলটি করেন আই খান। গ্রুপ ‘ডি’ ম‍্যাচে গোকুলামের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস। সেই ম‍্যাচে গোকুলামকে ১-০ গোলে হারায় ইউনাইটেড স্পোর্টস। ইউনাইটেড স্পোর্টসের হয়ে একমাএ গোলটি করেন ব্রাইট মিডেলটন।

আরও পড়ুন- জামসেদপুর এফসির বিরুদ্ধে ৩ পয়েন্ট লক্ষ্য হাবাসের

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...