Saturday, March 14, 2026

করোনা আবহে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা নয়, বিজ্ঞপ্তি জারি পর্ষদের

Date:

Share post:

করোনা মহামারি আবহে এখনও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে স্কুলস্তরে। তাই এবার বার্ষিক পরীক্ষা হবে না। কোনও পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে। আজ, সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে যে, অতিমারী পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট দিতে হবে না।

প্রয়োজনে স্কুল মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট নিতে পারে।

মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকায় বলা হয়েছে যে, এখন বার্ষিক পরীক্ষা না হলেও, স্কুল খুললে শিক্ষক-শিক্ষিকাদের পুরনো ক্লাসের পড়া রিভাইস করে তারপরই নতুন সিলেবাস শুরু করতে হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে গত মার্চ মার্স থেকেই বন্ধ রয়েছে স্কুল,কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। যার জেরে উচ্চমাধ্যমিকের বেশকিছু পরীক্ষাও বাতিল করা হয়। গড় নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে আনলক পর্ব শুরু হলেও স্কুল- কলেজ এখন খোলেনি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদের এমন বিজ্ঞপ্তি বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- কলকাতা পুরভোটের দিন জানাতে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...