Saturday, April 18, 2026

জামসেদপুরের কাছে ১-২ গোলে হারল এটিকে মোহন বাগান, মরশুমে প্রথম হার বাগান শিবিরের

Date:

Share post:

বিজয়রথ থামল এটিকে মোহনবাগানের। চলতি মুরশুমে আইএসএল এ প্রথম হারলো হাবাসের দল। তারা ১-২ গোলে হারলো জামসেদপুর এফসির কাছে। জামসেদপুরের হয়ে জোড়া গোল করেন ভালকিস। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় দু দল। ম‍্যাচে এদিন বেশ কয়েকটি পরিবর্তন আনেন বাগান কোচ হাবাস। ম‍্যাচের ৩০ মিনিটে বাগানের ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয় এটিকে মোহন বাগানকে। জামসেদপুরের হয়ে গোলটি করেন ভালকিস। ম‍্যাচে এদিন জামসেদপুরের ডিফেন্সের সামনে আটকে যায় রয় কৃষ্ণা, এডু গার্সিয়ারা।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় এটিকে এমবি। এর পাল্টা আক্রমন চালায় জামসেদপুর এফসি। এর ফলে ম‍্যাচের ৬৬ মিনিটে জামসেদপুর এফসি হয়ে দ্বিতীয় গোলটি করেন ভালকিস। এরপর আক্রমনে ঝাপায় বাগান ব্রিগেড। দ্বিতীয়ার্ধের মনভীর সিং নামার ফলে জামসেদপুরের উপরে চাপ বাড়ায় এটিকে এমবি। ম‍্যাচের ৮০ মিনিটে বাগানের হয়ে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা। তবে সেই গোল অফসাইডে দাবি করে জামসেদপুরের ফুটবলাররা। এরপর ম‍্যাচের শেষ লগ্নে আক্রমনে গেলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি বাগান শিবির। এর ফলে মরশুমে প্রথম হারের স্বাদ পেল এটিকে মোহন বাগান। এই হারের ফলে চার ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের দল। শুক্রবার আইএসএলে পরবর্তী ম‍্যাচে হায়দরাবাদের মুখোমুখি এটিকে মোহন বাগান।

আরও পড়ুন- হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারতীয় দল

Related articles

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...