Monday, May 11, 2026

সাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের নথি চুরি! তদন্তে ইএমএ

Date:

Share post:

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) সার্ভারে সাইবার হামলা চালিয়ে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের নথি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইএমএ।তবে সাইবার হামলায় এই ভ্যাকসিন দুটির অনুমোদনে কোনও প্রভাব ফেলবে না বলেও আশ্বস্ত করেছে তারা। কিন্তু হামলা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি ইএমএ। দ্যা গার্ডিয়ান বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ।
এই বিষয়ে ফাইজার জানিয়েছে, ‘বায়োএনটেক এবং ফাইজারের কোনও তথ্য এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু ব্যক্তিগত কোনও তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কি না সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। আমরা ইএমএ-র তদন্তের জন্য অপেক্ষা করছি।’
বায়োএনটেকের বিবৃতিতে জানিয়েছে, ফাইজার এবং বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ‘ক্যানডিডেট বিএনটি১৬২বি ’ সম্পর্কিত তথ্য ইএমএ’র সার্ভারে রাখা ছিল। আমরা জেনেছি বেআইনিভাবে কেউ সার্ভারে ঢুকে পড়েছে। তবে, এই হামলা ভ্যাকসিন অনুমোদনের সময়সীমায় কোনও প্রভাব ফেলবে না।
করোনা টিকা সংক্রান্ত বিভিন্ন কাজের তত্ত্বাবধান করছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। টিকার ছাড়পত্র দেওয়া, ডোজ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করে ইএমএ। এই সাইবার হানার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ইএমএ। হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করলেও কখন, কী ভাবে এই হ্যাকিং হয়েছে সে ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি ওই সংস্থা।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...