Saturday, March 14, 2026

নাড্ডার কর্মসূচির আগেই তৃণমূলের মিছিল-মিটিং-বিক্ষোভে অবরুদ্ধ ডায়মন্ড হারবার

Date:

Share post:

দু’দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গতকাল, বুধবার প্রথমদিন কলকাতাতেই একাধিক কর্মসূচি ছিল তাঁর। বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। দেখানো হয়েছে কালো পতাকা। ইতিমধ্যেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অমিত শাহকে চিঠি দিয়েছেন দিলীপ ঘোষ। তারই মধ্যে আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে আরও বেশি বাধার সম্মুখিন হলেন বিজেপি সর্বভারতীয়।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

এদিন ডায়মন্ড হারবারের সুলতানপুরে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের কর্মসূচি আছে জে পি নাড্ডার। এদিকে নাড্ডা ডায়মন্ড হারবারে পৌঁছনোর আগেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার রোডের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ।

নাড্ডার সভাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুলপিতে পথ অবরোধ করেছে তৃণমূল যুব কংগ্রেস। হটুগঞ্জেও চলছে তৃণমূলের অবরোধ বিক্ষোভ। অবরোধের জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে এই মুহূর্তে যান চলাচল কার্যত বন্ধ। নাড্ডার যাত্রাপথে শিরাকোলেও মিছিল করছেন তৃণমূল নেতা, কর্মীরা। সরিষাতেও রাস্তার ধারেই বাঁধা হয়েছে তৃণমূলের সেখানে উপস্থিত আছেন বিধায়ক সোনালি গুহ-সহ তৃণমূল নেতৃত্ব। সংগ্রামপুরেও অবরোধ তৃণমূলের।

আরও পড়ুন : হেস্টিংস হাউসের সামনে জেপি নাড্ডাকে কালো পতাকা দেখানো হল

সব মিলিয়ে এদিন ডায়মন্ড হারবারে নাড্ডার দলীয় কর্মসূচির আগে শাসক দলের বিক্ষোভ, মিছিল, সমাবেশ ঘিরে অবরুদ্ধ। রয়েছে রাজনৈতিক উত্তেজনাও।

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...