Sunday, May 31, 2026

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে দুরন্ত জয় পিএসজির

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা ঘটল উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে। বর্ণবিদ্বেষের অভিযোগ উঠলো খোদ রেফারির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চ‍্যাম্পিয়ন্স লিগে ম‍্যাচে পিএসজির মুখোমুখি হয়েছিল ইস্তানবুল বাসাকসেহির। সেখানে ম‍্যাচের ১৪ মিনিটে বর্ণবিদ্বেষে নিয়ে মন্তব‍্য করেন ম‍‍্যাচের চতুর্থ রেফারি। প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে যান দু দলের ফুটবলাররা। যার ফলে উয়েফা ম‍‍্যাচ বন্ধ করতে বাধ‍্য হয়। সরিয়ে দেওয়া হয় ম‍্যাচ পরিচলানার দায়িত্ব থাকা রোমানিয়া আধিকারিকদের।

বুধবার রাতে ছিল সেই ফিরতি ম‍্যাচ। সেই ম‍্যাচে বাসাকসেহিরকে ৫-১ গোলে হারালো পিএসজি। ম‍্যাচের আগে দু দলের ফুটবলারসহ রেফারি, লাইসম‍্যানরা বিশেষ টি-শার্ট পরে হাঁটু মুরে বসে বর্ণবিদ্বেষ বিরুদ্ধে প্রতিবাদ যানান। এরপরই শুরু হয় ম‍্যাচ। সেই ম‍্যাচে ঝড় তোলেন নেইমার। ম‍্যাচে হ‍্যাটট্রিক করেন ব্রাজিলের ওন্ডার কিড। জোড়া গোল এমব‍্যাপের।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় পিএসজি। ম‍্যাচের ২১ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন নেইমার। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে ফের পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ম‍্যাচের ৪২ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। আর সেই পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে দেন এমব‍্যাপে। এরফলে ম‍্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে পিএসজি।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় পিএসজি। ম‍্যাচের ৫০ মিনিটে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন নেইমার। এরঠিক দু মিনিটের মাথায় বাসাকসেহির হয়ে একটি মাত্র গোলটি করেন তোপাল। এরপর পাল্টা আক্রমন চালায় পিএসজি। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে পিএসজির হয়ে পঞ্চম গোলটি করেন এমব‍্যাপে।

আরও পড়ুন :অভিশপ্ত ২০২০: এবার চলে গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি

Related articles

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...