Tuesday, May 12, 2026

বিক্ষোভ জারি, আইন চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কৃষকরা

Date:

Share post:

আন্দোলন অব্যাহত। শুক্রবার ষোলোদিনে পড়ল কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলন। দিল্লির রাজপথে লাগাতার ধরনা, বিক্ষোভের পাশাপাশি এবার আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন কৃষকরা। নতুন তিনটি কৃষি আইনের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে ভারতীয় কিষান ইউনিয়ন (BKU)। একইসঙ্গে কেন্দ্রের উদ্দেশে কৃষকদের বার্তা, সংশোধন নয়, আইন পুরোপুরি বাতিল করতে হবে। নতুবা রাজপথে সংঘাত ও দিল্লি ঘেরাও অভিযান জারি থাকবে। কেন্দ্রের পক্ষ থেকে অবশ্য পাল্টা অনড় মনোভাব নিয়ে বার্তা দেওয়া হয়েছে, পুরো আইন বাতিল করার প্রশ্নই নেই। তবে কৃষকদের আপত্তির বিষয়গুলি খতিয়ে দেখে কয়েকটি সংশোধনী আনতে রাজি সরকার।

আরও পড়ুন : কৃষি আইন কর্পোরেটদেরই স্বার্থরক্ষা করবে, মত কৌশিক বসুর

কৃষি আইন নিয়ে দুপক্ষের এই অনমনীয় অবস্থানে বাড়ছে জটিলতা। কৃষক সংগঠনগুলি ইতিমধ্যেই আন্দোলন আরও তীব্র করার কথা বলে ১৪ ডিসেম্বর দেশজুড়ে সমস্ত জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। দিল্লির প্রবল ঠাণ্ডায় কৃষকরা সীমান্ত এলাকাগুলিতে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত অসুস্থতা, দুর্ঘটনা ও প্রবল ঠাণ্ডায় ১৫ জন আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে বলে জানোয়েছে কৃষক সংগঠনগুলি। সরকার কর্পোরেট লবির স্বার্থরক্ষায় কৃষকদের প্রতি অসংবেদনশীল মনোভাব নিচ্ছে বলে দাবি করেছে তারা। কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সীমান্তের পাশাপাশি জয়পুর থেকে দিল্লিগামী রাস্তাও এবার অচল করে দেওয়া হবে। পরবর্তী কৌশল ও আন্দোলনের রূপরেখা ঠিক করতে শুক্রবার ফের সিঙ্ঘুতে বৈঠকে বসছে কৃষক সংগঠনগুলি।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...