Thursday, May 14, 2026

কোচবিহারে ‘দুয়ারে সরকার’ শিবিরে কাতারে-কাতারে মানুষ, সামিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও

Date:

Share post:

‘দুয়ারে সরকার’ শীর্ষক কর্মসূচিতে গিযে নানা প্রকল্পের সুয়োগ সুবিধা নিতে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার তল্লাগুড়ি হাইস্কুলের মাঠে উপচে পড়ল ভিড়। শুক্রবার সকাল থেকে ওই স্কুলের মাঠে এলাকাবাসী জড়ো হন। যা দেখে মনে হতে পারে বড় মাপের কোনও সমাবেশ অথবা মেলা শুরু হতে চলেছে।

এলাকাবাসীদের অনেকেই জানান, স্কুলের মাঠে একযোগে ১১টি পরিষেবা মিলবে বলেই তাঁরা সাতসকালে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। সকালেই ওই স্কুলে হাজির হন নাটাবাড়ির তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি লাইনে দাঁড়ানো এলাকার বাসিন্দাদের অনেকের সঙ্গেই কথা বলেন। অনেকেই এগিয়ে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তাঁদের নানা ধরনের সমস্যার কথা জানান। মন্ত্রী সঙ্গে সঙ্গেই তাঁর সহায়কদের মাধ্যমে ওই আবেদনকারীদের পরিষেবার ব্যবস্থা করান।

তবে কাতারে কাতারে লোকজন স্কুলের মাঠে জড়ো হওয়ায় মন্ত্রী সকলকে কোভিড বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখার আর্জি জানান। দেখা যায়, মাস্ক না পরেই অনেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। একজনের থেকে আরেকজনের শারীরিক দূরত্ব ১-২ ফুটের কমও রয়েছে। তা নিয়েও সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ করেন মন্ত্রী। দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প আরও তিনদিন ওই স্কুলে বসবে বলে জানিয়েছেন সরকারি কর্তারা।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...