Friday, March 13, 2026

ডায়মন্ড হারবার কাণ্ডের পর মুকুল রায়কে ফোন অমিত শাহের

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার কর্মসূচিকে কেন্দ্র করে সফর পথে তুলকালাম কাণ্ড ঘটে গতকাল বৃহস্পতিবার। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ গিয়ে পড়েছে দিল্লিতেও। আসরে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির দুই নেতাকে ফোন করেন।
কেমন আছেন, সেই খোঁজ-খবর নেন।

এদিকে ইটের আঘাতে বিজেপির জাতীয় সহ-সভাপতি
মুকুল রায়ের গাড়ির কাঁচও ভেঙেছে বলে অভিযোগ। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। টুইট করে লেখেন, “বাংলায় আইনের শাসন নেই। সরকার নামে আছে। সারা বাংলায় জঙ্গলের রাজত্ব। একদলীয় সরকার চলছে। নতুন করে কিছু বলার নেই। এক্ষুণি রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার।”

এরপর তিনি কেমন আছেন, তা জানতে মুকুল রায়কে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁদের মধ্যে বিস্তারিত কী কথা হয়েছে তা জানা যায়নি।

 

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...