Wednesday, May 13, 2026

পুরোহিতদের দাবি নিয়ে সরব রাজীব

Date:

Share post:

ব্রাহ্মণ পুরোহিতদের দাবি তুললেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। বর্তমানে 8000 ব্রাহ্মণ এই ভাতা পাচ্ছেন। কিন্তু অনেকেই এর বাইরে রয়েছেন। তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন বলেও জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। হুগলির কামারপুকুরে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে এই কথা বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, অনেক লড়াই এবং কষ্টের মাধ্যমে পুরোহিতরা সংগঠিত হয়েছেন। প্রথম দিন থেকেই তিনি ওঁদের সংগঠনের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান তিনি।

আরও পড়ুন:ডায়মন্ড হারবার কাণ্ডের পর মুকুল রায়কে ফোন অমিত শাহের

এদিনের সমাবেশে বিধায়ক বেচারাম মান্না বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের কথা মনে রেখে একটা ভাতার বন্দোবস্ত করেছেন। দেশের আর কোথাও কোন সরকার তা করেননি বলে মন্তব্য করেন বেচারাম।

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...