Saturday, March 14, 2026

রাজ্যজুড়ে তৃণমূলের ”বঙ্গধ্বনি যাত্রা”, রোড-শো করলেন হেভিওয়েট নেতা-মন্ত্রীরা

Date:

Share post:

একদিকে রাজ্যজুড়ে যখন “প্রধান” বিরোধী বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, সন্ত্রাস, ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক কর্মসূচিতে ঝাঁজ বাড়িয়েছে, ঠিক তখনই রাজ্য সরকারের বিভিন্ন মানব কল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৎপরতা দেখাচ্ছে তৃণমূল। “দুয়ারে সরকার”-এর পর এবার ”বঙ্গধ্বনি যাত্রা” কর্মসূচি নিয়ে পথে নামল তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়করা। লক্ষ্য, মমতা সরকারের ১০ বছরের কাজের খতিয়ান বা রিপোর্ট কার্ড গৃহস্থের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া। গতকাল তৃণমূল ভবনে এই কর্মসূচির উদ্বোধনের পর আজ, শুক্রবার রাজ্যের ২৯৪টি ”বঙ্গধ্বনি যাত্রা” করলেন নেতা-মন্ত্রীরা।

এদিন শহরের বেহালা, চেতলায়, রাসবিহারী, বালিগঞ্জে, কসবাতে রোড শো করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা। পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ খানরা। এই রোড-শো গুলির সর্বত্র কার্যত জনজোয়ারের চেহারা নিয়েছিল।

আরও পড়ুন:নাড্ডার ঘটনায় তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ দিলীপের

নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় হুডখোলা জিপে চেপে রোড-শো করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পা-এ হেঁটেই রোড-শো করলেন চেতলায়। শোভন দেব চট্টোপাধ্যায় হাঁটলেন রাজবিহারী এলাকায়। অন্যদিকে, পরনে বোরখা। মুখে জননেত্রীর মুখোশ। হাতে শঙ্খ। সম্প্রীতির শঙ্খ ধ্বনি দিয়ে কসবায় বঙ্গধ্বনি যাত্রা করলেন জাভেদ খান। যেখানে চাইনিজ প্ল্যাকার্ড চাইনিজ স্লোগানে যাত্রায় সামিল ছিলেন কলকাতার চিনা নাগরিকরাও। উত্তরবঙ্গে জনজোয়ারে ভেসে কর্মসূচি পালন করলেন রাজ্যের দুই মন্ত্রী গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...