রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতনে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এই বেফাঁস মন্তব্য নিয়ে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। স্লোগান হবে “আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী। ”

বাংলা, বাঙালি আবেগ উস্কে দিতে এবার হাতিয়ার রবীন্দ্রনাথ আবেগ। এর আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাস্তায় নেমেছিল তৃণমূল। এবার নাড্ডার দু’দিনের রাজ্য সফরে রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে ভুল মন্তব্যকে হাতিয়ার করে পথে নামা। আজ বিকেলে রাসবিহারী থেকে হাজরা পর্যন্ত মিছিল হবে। মিছিলে থাকবেন এলাকার সাংসদ ও মন্ত্রী। ব্যানার ও পোস্টারে লেখা থাকবে আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী। বিজেপি সভাপতির এই বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রচার শুধু আজকের মিছিলেই শেষ হবে না। আগামিদিনে এলাকায় এলাকায় মিছিল, প্রচার চলবে।
আরও পড়ুন-ট্রাক্টরে চেপে ৬ মাসের রসদ নিয়ে বিক্ষোভে যোগ কয়েক হাজার কৃষকের


