Friday, May 8, 2026

প্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দিতে পারে, দেশবাসীকে সাবধান করলেন অপর্ণা সেন

Date:

Share post:

প্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দিতে পারে, সাবধান। নিজের টুইটার (twitter)হ্যান্ডেলে কার্যত এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দেশবাসীকে সাবধান করলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন(aparna sen)। টুইটারে তিনি লিখেছেন দয়া করে দেশের কোনও ঘটনার প্রতিবাদ করবেন না। হয়তো বলা হতে পারে আপনি টুকরো টুকরো গ্যাং-এর প্রতিনিধি। আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে । তাই সাবধান।

অপর্ণা আরও বলেন গণতান্ত্রিক সংকটের কোনো ঘটনার প্রতিবাদ করা যাবে না। নাম না করে সরাসরি সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi)বিরুদ্ধে। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন প্রতিবাদ করলেই যে কোনও মুহূর্তে আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে । এর আগেও সিএএ-এনআরসির বিরুদ্ধে অপর্না বিরোধিতায় মুখর হয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন বারবার শুধু মুসলিমরাই আক্রমণের শিকার হচ্ছে।
অপর্ণা বলেন স্বাধীনতার পরে জরুরি অবস্থা ছিল গণতন্ত্রের একটি কলঙ্কিত অধ্যায় যা ক্রমশ আরো ভয়াবহ রূপ নিয়েছে।

আরও পড়ুন-মুখ্যসচিব-ডিজিকে ডাকতে পারে না কেন্দ্র: কল্যাণ

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...