Wednesday, June 17, 2026

বিকেলে চা খেলেন বুদ্ধবাবু, স্যুপ আবদার করলেন রাতে

Date:

Share post:

ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংকট কেটে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ক্রমশই স্বাভাবিক হচ্ছেন তিনি। বিকেলে নিজেই চা খেতে চেয়েছিলেন। তাঁকে ব্ল্যাক টি দেওয়া হয়। তিনি খেয়েছেনও। রাতে স্যুপ খেতে চেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁকে রাত্রে স্যুপই দেওয়া হবে। এছাড়াও রাইস টিউবে করে নরমাল ফুড দেওয়া হচ্ছে। সম্ভবত আগামিকাল রাইস টিউব খুলে দেওয়া হতে পারে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মাঝেমাঝেই ভেন্টিলেশন খুলে দেখা হচ্ছে তিনি স্বাভাবিক থাকতে পারেন কিনা। চিকিৎসকদের চেষ্টায় সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। তাই চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধবাবুর শারীরিক উন্নতিতে তাঁরা খুশি।

কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন লেভেল স্বাভাবিক। ইউরিন ও স্টুল ডিসচার্জ স্বাভাবিক।
খুব শীঘ্রই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেওয়া হতে পারে। যদিও ঠিক কবে ছাড়া হবে তা এখনো স্থির হয়নি । প্রতিমুহূর্তে তাঁকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুদিন আরো তাঁকে পর্যবেক্ষণে রেখে তার পরেই স্থির করা হবে তিনি কবে বাড়ি যেতে পারেন । তবে চিকিৎসকরা আশাবাদী যেহেতু বুদ্ধবাবুর বাড়িতে চিকিৎসা সবরকম সরঞ্জাম যথেষ্ট পরিমাণে রয়েছে তাই তাঁকে ছেড়ে দেওয়া যেতেই পারে।

আরও পড়ুন-প্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দিতে পারে, দেশবাসীকে সাবধান করলেন অপর্ণা সেন

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...