Wednesday, May 13, 2026

শান্তিনিকেতনে বন্ধ পৌষমেলা, ভার্চুয়ালে প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

সুব্রহ্মমন্যম স্বামী যতই রবীন্দ্রনাথ রচিত জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলুন না কেন, আগামী বিধানসভা নির্বাচনে বাঙালী আবেগকেই হাতিয়ার করে এগোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর বিশ্বভারতীর ( Visvabharati) বর্ষপূর্তির অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় যোগ আরও একবার সেকথা বুঝিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবারই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির (Covid 19) কারণে এই বছর শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষ মেলার (Pous Mela) আয়োজন হবে না। আগামী বছর, বিশ্বভারতীর শতবর্ষ পূর্ণ হবে। তার আগে আগামী ২৪ ডিসেম্বর, বর্ষপূর্তির অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এই বিষয়ে বিশদে আলোচনার জন্য রবিবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaywargiya) ও অনুপম হাজরা (Anupam Hazra)। সূত্রের খবর, তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশ্বভারতীর মেলা মাঠের পাঁচিল ভাঙার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। যদিও এবিষয়ে সাংবাদিকদের কিছু জানাতে রাজি হয়নি কোনও পক্ষই। তবে শিক্ষার মান নিয়ে দুজনেই প্রশ্ন তুলেছেন। বর্তমান রাজ্য সরকারের আমলে তা একেবারেই তলানিতে ঢেকছে বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক।

আরও পড়ুন : শান্তিনিকেতনে এবছর পৌষ মেলা হচ্ছে না, জানিয়ে দিল বিশ্বভারতী

প্রসঙ্গত, বিশ্বভারতীর পাঁচিল ভাঙা নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সমস্যা বাধে বিশ্বভারতী কর্তৃপক্ষের। নিরাপত্তার কারণ সাময়িকভাবে বন্ধ করা হয় বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের এই ঝামেলাটাকেই কাজে লাগিয়েই ভোট টানতে চাইছে গেরুয়া শিবির। আর সেই কারণেই, বিধানসভা নির্বাচনের আগে বাঙালি আবেগটাকে একটু উস্কে দিতে চাইছে তারা।

বিশ্বভারতী সূত্রে জানা গেছে, ৭ পৌষ রীতি মেনে শুরু হবে পৌষ উৎসব। ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে প্রতিষ্ঠা দিবস। সেই দিনেই সূচনা হবে বিশ্বভারতীর শতবর্ষ উৎযাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar), কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক-সহ শিক্ষাবিদ এবং বিশিষ্টেরা।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...