Monday, May 18, 2026

মুখ্যমন্ত্রীর ডাকে লন্ডনের ‘দামি’ চাকরি ছেড়ে কলকাতায় বাঙালি চিকিৎসক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (Chief minister) মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ডাকে লন্ডন থেকে কলকাতা (Kolkata) চলে এলেন এক বাঙালি (Bengali) চিকিৎসক। বয়স্ক রোগ বিশেষজ্ঞ ডক্টর কৌশিক মজুমদার। বিলেতের মোটা মাইনের চাকরি ছেড়ে বিধাননগর মহকুমা হাসপাতালে মাত্র দু টাকায় রোগী দেখছেন চিকিৎসক কৌশিক মজুমদার। কৌশিকবাবুকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন বিধাননগর (Bidhannagar) হাসপাতালকে বয়স্কদের চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্যেই এখন প্রাণপাত চলেছেন

আরও পড়ুন : উত্তরবঙ্গ সফরে মমতা, দিদির ভোকাল টনিকের দিকে তাকিয়ে তৃণমূল

কৌশিকবাবু সদ্য যোগ দিয়েছিলেন লন্ডনের (London) বিখ্যাত ইলিং হাসপাতালে (Hospital)। মাইনে? এখন কলকাতায় যা পাচ্ছেন তার প্রায় পাঁচ গুণ পেতেন। যদিও তার জন্য তাঁর কোনো আক্ষেপ নেই। বিলেতের সাহেব সুবোদের চিকিৎসা করা ডাক্তারবাবু প্রাণ বাঁচিয়েছেন বহু মুমূর্ষু রোগীর। করোনার (corona) প্রকোপ শুরুর সময় চিকিৎসা চালিয়ে গিয়েছেন নির্ভীকভাবে। নিজেও একসময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

কৌশিকবাবু টানা দশ বছর বয়স্ক রোগ নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। এমআরসিপি(Mrcp), এফআরসিপ(Frcp) করেছেন। আমাদের রাজ্যে (West Bengal) এই মুহূর্তে হাতেগোনা কয়েকজন বয়স্ক রোগ বিশেষজ্ঞ রয়েছেন । তাঁরা সকলেই বেসরকারি ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে অর্থে কৌশিকবাবুই প্রথম জেরিয়াট্রিশিয়ান (Geriatrician) অর্থাৎ বয়স্ক রোগ বিশেষজ্ঞ।

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...