Sunday, May 17, 2026

দাম কমেছে, এবার লোকসান করেই সুফল বাংলা স্টলে আলু বিক্রি রাজ্যের

Date:

Share post:

দাম কমেছে আলুর(Potato)। ফলে এবার লোকসান করেই সুফল বাংলা স্টলেে(Sufal Bangla Stall)  আলু বিক্রি করবে রাজ্য সরকার(West Bengal Government)। পুজোর আগেই সুফল বাংলার স্টলগুলিতে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করা হয়েছে। এরপর সরকারি উদ্যোগে বেশ কিছুদিন ধরে সংগৃহীত আলু ২২ টাকা কেজি দরে স্টলে সরবরাহ করা হচ্ছিল। তা বিক্রি করা হচ্ছিল ২৫ টাকায়।

কৃষি বিপণন দফতর সূত্রে খবর, এখন কলকাতা(Kolkata)-সহ বেশ কিছু এলাকার স্টলে ১৮ টাকা কেজি দরে আলু বিক্রি হবে। কিছু জেলায় এখনও প্রতি কেজি আলুর দাম ২০ টাকা রয়েছে। সব জায়গাতে এখন ২২ টাকা কেজি দরে আলু সরবরাহ করা হচ্ছে।

সরকারি উদ্যোগে এবার প্রায় ৪২ হাজার টন আলু কিনে হিমঘরে সংরক্ষণ করা হয়েছিল। ওই আলু কিছুদিন খোলা বাজারে ২২ টাকা দরে সরবরাহ করা হয় ২৫ টাকায় বিক্রির জন্য। খোলাবাজারে দাম কমে যাওয়ার পর সরকারি আলু বাজারে সরবরাহ করা আগেই বন্ধ হয়েছে। সরকারি উদ্যোগে সংগৃহীত আলুর কিছু অংশ হিমঘর মালিকদের বিক্রি করে দিতে বলা হয়েছে। আলু কেনার জন্য হিমঘর মালিকদের ব্যাঙ্কের ঋণের ব্যবস্থা করে দিয়েছিল রাজ্য সরকার। রাজ্য জানিয়েছে, সেই ঋণ শোধ করতে হবে আলু বিক্রি করে।

আরও পড়ুন : দেশজুড়ে অনশন চলছে প্রতিবাদী কৃষকদের, আন্দোলন তীব্র করার ডাক

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...