Saturday, June 6, 2026

ফিরহাদ-জিতেন্দ্রকে মঙ্গলবার বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

ফিরহাদ হাকিম (Firhad Hakim) – জিতেন্দ্র তিওয়ারির ( Jitendra Tarari) বিরোধ মেটাতে তৎপর হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)৷

মঙ্গলবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে আসানসোল পুরসভার প্রধান প্রশাসক জিতেন্দ্র তিওয়ারিকে বৈঠকে ডাকা হয়েছে৷ বৈঠকে থাকতে বলা হয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে৷ সূত্রের খবর, এই বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোরও (Prasant Kishore)৷

আরও পড়ুন:এখনও থমথমে হালিশহর, নিহত নেতার পরিবারকে ৫ লক্ষ টাকা দিল বিজেপি

সোমবার এক চিঠিকে কেন্দ্র করে বাকযুদ্ধ শুরু হয় তৃণমূলের দুই দায়িত্বশীল নেতা ফিরহাদ হাকিম- জিতেন্দ্র তিওয়ারির মধ্যে৷ ফিরহাদের মন্তব্যের উত্তরে জিতেন্দ্রও তোপ দাগেন, ‘‘উনি আমার নামে যা বলছেন, তা বলতে পারেন না। লোকসভা ভোটের পর সকলে ঘরে ঢুকে গিয়েছিলেন! বিজেপি একের পর এক পার্টি অফিস দখল করছিল আসানসোলে, তখন তো ববি হাকিমকে খুঁজে পাওয়া যায়নি! এই জিতেন্দ্র তেওয়ারিই তো ছিল!’’

তৃণমূলের আশা, অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করায় এই বিরোধ মিটে যাবে৷

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...