Friday, May 15, 2026

গডসেকে দেশভক্ত বলা বিজেপি নেত্রী প্রজ্ঞা এবার মমতাকে বললেন শূদ্র ও পাগল!

Date:

Share post:

একদিকে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত। অন্যদিকে বিজেপির সাংসদ। ভোপালের সেই বিতর্কিত নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর (Pragga Singh Thakur) এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) উদ্দেশে একাধিক কুৎসিত মন্তব্য করলেন। এই সেই বিজেপি নেত্রী, যাকে ক্ষতিকর নানা মন্তব্যের জন্য দলে সেন্সর করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। কারণ ভোপাল লোকসভা কেন্দ্রের এই সাংসদ অবলীলায় বলেছিলেন, মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসে প্রকৃত দেশভক্ত। প্রজ্ঞার এই মন্তব্যে নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। মুখ বাঁচাতে তখন হস্তক্ষেপ করতে হয়েছিল খোদ মোদিকে। আর এবার বাংলার ইতিহাস ও রাজনৈতিক পরম্পরা না জেনেই প্রজ্ঞার দাবি ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় হিন্দু রাজত্ব প্রতিষ্ঠিত হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে প্রজ্ঞা এদিন বলেন, মমতা একদম পাগল হয়ে গিয়েছেন। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত। সেখানে এবার হিন্দু রাজ ( hindu regime) কায়েম হবে। এরপরই মমতার উদ্দেশে কুৎসিত কটাক্ষ ছুড়ে প্রজ্ঞা বলেন, ক্ষত্রিয়কে ক্ষত্রিয় বললে তারা রাগে না, ব্রাহ্মণকে ব্রাহ্মণ বললে তাঁরা রাগবে না। বৈশ্যদের যদি বৈশ্য বলি তারা রাগ দেখাবে না। কিন্তু শূদ্রদের যদি তাদের নাম ধরে ডাকা হয় তাহলে তারা রেগে যায়। এর কারণ কী? কারণ এটাই, তাদের মাথায় কিছু ঢোকে না।

পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরেই চলছে ‘বহিরাগত’ ইস্যুতে তরজা। একদিকে জেপি নাড্ডা, নরেন্দ্র মোদি, অমিত শাহকে ‘বহিরাগত’ (outsider) তকমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃণমূলের নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরকে বহিরাগত বলছে গেরুয়া ব্রিগেড। আর এবার সব ছাপিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শূদ্র’ বলে কটাক্ষ করলেন বিতর্কিত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর।

আরও পড়ুন-কৈলাস-অনুগামীদের কুকীর্তি, ইন্দোরে মমতার পোস্টারের উপর দিয়েই হাঁটছে মানুষ, চলছে গাড়ি

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...