Tuesday, May 19, 2026

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে দলে ঋদ্ধি না ঋষভ, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে দুজন উইকেটরক্ষক। ঋদ্ধিমান সাহা  এবং ঋষভ পন্থ। ঋদ্ধি এবং ঋষভ দু’জনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। আর এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে একটা চিন্তার কারণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচে কে সুযোগ পাবেন ঋদ্ধিমান সাহা নাকি ঋষভ পন্থ? এই নিয়েই চলছে জোর জল্পনা।
কারণ দুজনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে, দুজনেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে রান পেয়েছেন। আর সেই কারণেই কাকে বাদ দিয়ে প্রথম টেস্টে কাকে সুযোগ দেওয়া হবে এই নিয়ে চলছে জোর জল্পনা।
প্রথম প্রস্তুতি টেস্ট ম্যাচে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ভারতকে হারের হাত থেকে বাঁচান ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় টেস্ট ম্যাচে টি-২০ মেজাজে ব্যাট করে দুর্দান্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। আর তাই এই দু’জনের রান পাওয়ায় এখন চিন্তায় বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যেহেতু দুজনেই প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন এবং দুজনই ভালো উইকেট রক্ষক তাই কাকে বাদ দিয়ে কাকে দলে নেওয়া হবে সেই নিয়ে চলছে নানান প্রশ্ন।
এদিকে গত সফরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি শতরান করেছিলেন ঋষভ পন্থ, তবে হালের ফর্মে পন্থের থেকে এগিয়ে ঋদ্ধি। সদ্য সমাপ্ত আইপিএল এ অসাধারণ পারফর্ম করেছেন বাংলার এই ক্রিকেটার, যেখানে ঋষভের ফর্ম মিশ্র।
এই আলোচনায় তিনি পন্থের থেকে ঋদ্ধিমানকে এগিয়ে রাখলেন ধারাভাষ্যকার তথা প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছেন, “টেস্টে সবসময় কিপিং স্কিলই গুরুত্বপূর্ণ। স্টিভ স্মিথকে শুরুতেই ড্রপ করলে সে ২০০ রান করে ফেলবে। তাই ঋদ্ধিমান সাহা। এছাড়া অস্ট্রেলিয়ায় পেস বোলিংয়ের বিরুদ্ধে ভালো একজন কিপারের প্রয়োজন। সেখানে আবারও আসবেন ঋদ্ধিমান সাহা।”

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...