Friday, May 15, 2026

জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল বললেন দিলীপ, তীব্র নিন্দা সৌগতর

Date:

Share post:

ফের বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিতর্কিত মন্তব্য করলেন। বললেন, জেএমবি (JMB) জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

মঙ্গলবার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মালদহে (Maldah) ‘চায়ে-পে-চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির জেরে সারাদেশ জঙ্গিমুক্ত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে। কেন্দ্রকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গারা আসছে। তাদের আশ্রয় দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার চায়, জেএমবি জঙ্গিরা এখানে আসুক, উৎপাত করুক, ভয়ের পরিবেশ তৈরি করুক। তারা তৃণমূলকে জেতাবে।’

প্রসঙ্গত, কয়েকদিন আগে বীরভূমে (Birbhum) পাইকর এলাকা থেকে জেএমবি জঙ্গি সন্দেহে নাজিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। ধৃতের মোবাইলে মিলেছে প্রোটেকটিভ চ্যাট। সেই চ্যাট ডিকোড করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সন্দেহভাজন ওই জঙ্গির সঙ্গে কাদের যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা চলছে। এছাড়াও গোয়েন্দাদের হাতে এসেছে একটি অভিন্ন ম্যাপও।

দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Trinamool MP Sougata Roy)। তাঁর পাল্টা দাবি, ‘সীমান্ত রক্ষা করা ও কাঁটাতারের বেড়া দিয়ে কেন্দ্রীয় সরকারের কাজ। এক্ষেত্রে রাজ্যের কিছু করার নেই। বাংলাদেশি জঙ্গি ও রোহিঙ্গাদের কথা বলে সাম্প্রদায়িক বিভেদ ও আতঙ্কের পরিবেশ তৈরির করার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। ভোটের আগে আবহাওয়া বিষাক্ত করছেন তিনি।’

আরও পড়ুন-১০ বছর সুবিধা নিয়ে ভোটের আগে বোঝাপড়া! কড়া বার্তা মমতার

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...