Saturday, June 13, 2026

নদীতে ভেসে আসছে সোনা-রুপোর গয়না, কুড়োতে হুলুস্থুল গ্রামবাসীদের মধ্যে

Date:

Share post:

তিন মাস ধরে ক্রমাগত নদীর জলে ভেসে আসছে সোনা রুপোর গয়না (Golden Jewellery)। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভেনিজুয়েলার (Venezuela) গুয়েকা গ্রামে ।

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এই অদ্ভুতুড়ে কাণ্ড শুরু। সোনার মেডেলের (Gold medal)মত মাদার মেরির ছবি দেওয়া একটা সোনার টুকরো লরেন নামের ওই গ্রামের এক মহিলা খুঁজে পান। প্রথমটায় তিনি কাউকে কিছু বলেননি। পরপর বেশ কয়েকদিন এভাবেই সোনারূপো জলে ভেসে আসতে দেখেন। লরেন সেগুলি কুড়িয়ে নিয়ে বিক্রি করতে থাকেন ।

এই ঘটনা ক্রমে জানাজানি হয়ে যায়। গোটা গ্রাম জেনে যায়। পাশাপাশি গ্রামেও রাষ্ট্র হয়ে যায় । হাজার হাজার মানুষ সোনার গয়না কুড়োতে নদীর জলে দাঁড়িয়ে থাকতে শুরু করেন।

কিন্তু মজার ব্যাপার হল কোথা থেকে এই গয়না আসছে , এই গয়নাগুলো কার, তা কেউ জানে না। দাবিহীন ওহ গয়নাগুলো কেউ চাইতেও আসেনি।

তাই বিস্ময়ের আর শেষ নেই গ্রামবাসীদের মধ্যে।
আপাতত সমস্ত বিতর্ক দূরে ফেলে তারা নদী থেকে সোনার গয়না কুড়োতেই ব্যস্ত।

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...