Thursday, June 25, 2026

মতুয়া মহাসঙ্ঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা রাজ্যের

Date:

Share post:

যেমন কথা তেমন কাজ। সম্প্রতি বনগাঁয় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন
মহাসঙ্ঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি দেওয়া হবে। সেই ঘোষণা মতোই এবার সরকারি ছুটির তালিকায় এল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন।

আগামী বছরের (২০২১) সরকারি ছুটির তালিকায় ২৬ চৈত্র অর্থাৎ ৯ এপ্রিল দিনটিকে যুক্ত করল রাজ্য অর্থ দফতর । যদিও এটি নির্দিষ্ট দিন নয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি পালিত হয়। ফলে প্রতি বছর তিথি অনুযায়ী বদলে যেতে পারে দিন।

আরও পড়ুন- বইমেলা breaking: সরকারি মদতের মোড়কে কণ্ঠরোধ, ফুঁসছে বইপাড়া

দীর্ঘদিন ধরেই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটির দাবি জানাচ্ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সম্প্রতি পঞ্চানন বর্মা, বিরসা মুণ্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মতুয়াদের দাবিকেও স্বীকৃতি দিল রাজ্য সরকার।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...