Sunday, April 19, 2026

শুধু শুভেন্দু কেন, আমি চলে গেলেও মমতার দলের ক্ষতি হবে না: সুব্রত

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সঙ্গে তৃণমূলের সম্পর্ক এখন অতীত। অন্তত একটা পর্বের অবসান। এবার শুভেন্দুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের। শুভেন্দু শিবির প্রকাশ্যে কিছু না বললেও, প্রাক্তন মন্ত্রীর বিজেপিতে (BJP) যোগদান কার্যত সময়ের অপেক্ষা। শনিবার অমিত শাহের(Amit Sah) হাজিরার নিজেই গড়েই গেরুয়া শিবিরে যোগদান সাঙ্গ হতে পারে।

শুভেন্দু চলে যাওয়ায় দলের উপর কতটা প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের (TMC) বর্ষীয়ান নেতা, তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) প্রকাশ্যে অন্তত শুভেন্দুর দলত্যাগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না। বিষয়টাকে লঘু করেই দেখলেন তিনি। বরং, তাঁর পদত্যাগ নিয়ে কটাক্ষের সুরই সুব্রত বলেন, “তৃণমূল অনেক বড় দল। আপনাদের কী মনে হয়? এতবড় দলে আমি বা কেউ যদি না থাকি তার ওপর দলের ভবিষ্যৎ নির্ভর করবে। কয়েক লক্ষ আমাদের সদস্য। এটা তো বোঝা উচিত যে একটা গেল বা দুটো, তিনটে, চারটে গেলেও এত বড়় দলের কোনও ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক একটা জনসভা করছেন, সেখানে কত মানুষ ভিড় করছেন। প্রচুর মানুষ ভিড়ে সভায় ঢুকতেই পারছেন না। অসুবিধা সত্বেও ছেলে কোলে নিয়েও মায়েরা সভায় হাজির থাকছেন। তারপরেও বলছেন কে একটা গেল তাতে এত বড় দলের খুব ক্ষতি হয়ে যাবে না।”

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “যাঁরা দল ছেড়ে যায় তাঁরা মনে মনে খুব আনন্দ পায়। এসব দেখে আরও অনেকে আনন্দ পায়। এতে লাভ হয় না। আমরা তো পালিয়ে যাচ্ছি না দেশ ছেড়ে। গল্প শুনবো না, যা হবে দেখব, তারপর যা বলার বলবো।”

শুভেন্দুর আরও বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধির দল ছেড়ে বিজেপিতে যোগদার সম্ভাবনা প্রবল হয়েছে। ভোটের আগে এটা কী শাসক দলের কপালে ভাঁজ ফেলার মতো নয়? এ প্রশ্নের জবাবে সুব্রত বলেন, “সারা পৃথিবীতে যত গণতান্ত্রিক দল আছে সেখানে একজন বা কয়েকজন পদত্যাগ করলেই দল উঠে গেছে এমন নজির কি আছে? আমি যদি দল ছেড়েদি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাবে?”

আরও পড়ুন- নতুন উদ্যোগ আদিত্য স্কুল অফ স্পোর্টসের

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...