Tuesday, June 23, 2026

কনকনে শীতের পর্ব শুরু, আরও ৬ ডিগ্রি নামবে পারদ

Date:

Share post:

শুক্রবার থেকেই কনকনে শীতের আমেজ কলকাতায় (Kolkata)‌। জাঁকিয়ে শীতের পর্ব শুরু হবে রাজ্যে(West Bengal)। পারদ নামা শুরু হবে আজ থেকেই। রবি ও সোমবার কলকাতায় পারদ নামতে পারে ১২ ডিগ্রিতে। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে।

সোমবার পর্যন্ত পারদ নামলেও মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে কলকাতার পারদ। শনি থেকে মঙ্গলবার জাঁকিয়ে শীতের পর্ব রাজ্যে। আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রবিবার জম্মু-কাশ্মীরে। তার আগে শৈত্যপ্রবাহের পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে। এই শীতল হাওয়ায় মধ্যভারত পার হয়ে পূর্ব ভারতে জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি তৈরি করবে।

সোমবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতেই থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি। আজও তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির উপরে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

আরও পড়ুন : একটানা ১১ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...