Monday, May 11, 2026

শাহের সভায় বিজেপিতেই যোগ দিচ্ছেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ, কংগ্রেসের সুদীপ: সূত্র

Date:

Share post:

আজ, শনিবার অমিত শাহের (Amit Shah) মেদিনীপুরের সভায় মেগা যোগদানের উপর এখন রাজনৈতিক মহলের নজর। আগ্রহ ও কৌতূহল তুঙ্গে। তারই মাঝে ফের নতুন খবর। জোরালো সূত্রের খবর, তৃণমূলে (TMC) আর নয়, বিজেপিতেই (BJP) এবার যাচ্ছেন কালনার (Kalna) বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু (Biswajit Kundu)। একইসঙ্গে বিজেপিতে যাচ্ছেন পুরুলিয়ার (Purulia) বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও (Sudip Kumar Mukherjee)।

রাতারাতি ফের ভোলবদল। গতকাল, শুক্রবার রাতে তৃণমূল (TMC) সাংসদ (MP) সৌগত রায় (Sougata Roy) দাবি করেছিলেন, তৃণমূলেই থাকছেন বিশ্বজিৎ কুণ্ডু (Biswajit Kundu)। কিন্তু ঘনিষ্ঠ মহলে কালনার বিধায়ক দাবি করেছেন, তিনি কোনও ফোন করেননি। সৌগত রায় (Sougata Roy) মিথ্যে বলছেন। দল মিথ্যেয় ভরে গিয়েছে। এমনকি তাঁর সঙ্গে মিথ্যাচার হয়েছে। আর সেই রাগেই তিনি দল ছাড়বেন। শাহের সভায় বিজেপিতে (BJP) যোগ দেবেন বলে জানা যাচ্ছে।

শাহের সভায় তৃণমূলের পাশাপাশি একইসঙ্গে দল ভাঙছে কংগ্রেসেরও। পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও (Sudip Kumar Mukherjee) এদিন বিজেপিতে (BJP) যোগদান করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, বিধায়ক পদ থেকে পদত্যাগ করার জন্য যখন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিধানসভায় যান, সেইসময় তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন সুদীপবাবু। সেদিনই শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতার বিজেপিতে যোগদানের ছবিটা স্পষ্ট হতে শুরু করেছিল।

আরও পড়ুন-মধ্যাহ্নভোজ-রাজনীতি: খাদ্যসাথীর চালেই এবার অমিত-আপ্যায়ন!

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...