Friday, May 15, 2026

দলে কারা আজ যোগ দেবেন, তা এখনও জানেন না বঙ্গ-বিজেপি নেতারাও

Date:

Share post:

সবটাই এখনও জল্পনার স্তরে৷ সাধারণ মানুষ যেটুকু জানেন, বঙ্গ- বিজেপির নেতারাও ঠিক ততটুকুই জানেন৷

বহুচর্চিত অমিত শাহের বঙ্গ সফরে রাজনৈতিক মহলের নজর দলত্যাগীদের নাম আর সংখ্যার দিকে। সূত্রের খবর, শনিবার সকালেও বঙ্গ-বিজেপি নেতারা সঠিক জানেন না, কারা আজ দলে যোগ দিচ্ছেন৷ শোনা যাচ্ছে, সবটাই নাকি শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণে ৷

বঙ্গে ‘ফ্রেশ’ কোনও মুখের সন্ধান এখনও পায়নি বঙ্গ-বিজেপি৷ তাই বেশ কিছু ‘দলবদলু’-নেতার হাতেই আজ শনিবার মেদিনীপুরে গেরুয়া পতাকা তুলে দেওয়া হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah) উপস্থিতিতে ৷ এবারের শাহি-সফরে এটাই প্রধানতম কর্মসূচি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, একুশের বিধানসভা ভোটের (Assembly Election 2021, WB) আগে ‘সেকেণ্ডহ্যাণ্ড’ সরঞ্জাম দিয়েই ঘর ‘মজবুত’ করছে বিজেপি (BJP)৷ যদিও দলত্যাগের ঠেলায় চরম অস্বস্তিতে তৃণমূল (TMC)৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অবশ্যই আজকের ‘যোগদান- মেলা’-র সেরা পসরা৷

আরও পড়ুন-অমিত শাহের সভায় ভাষণ দেবেন ৪ জন, শুভেন্দু দ্বিতীয় বক্তা

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...