Thursday, May 14, 2026

তৃণমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর

Date:

Share post:

মন্ত্রিত্ব ছেড়েছেন আগেই। তারপর বিধায়ক পদ থেকে ইস্তফা চিঠি দিয়েছেন। এর পরের দিনই ছেড়েছেন দল। এবার নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে তৃণমূল কর্মীদের (Tmc) উদ্দেশ্যে খোলা চিঠি (Letter) লিখলেন শুভেন্দু অধিকারী (SuvenduAdhikari)।

চিঠিতে তিনি লেখেন, “গত ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। একটু একটু করে দল তৈরি করেছেন নীচুতলার কর্মীরা। যাঁরা দল গঠন করেছেন, তাঁরা গুরুত্ব পাননি। দলে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পেয়েছে। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কী করবেন।”

এই চিঠিতে নাম না করে শুভেন্দু লিখেছেন “ভাড়া করা লোকেদের প্রাধান্য তৃণমূলে বৃদ্ধি পাচ্ছে”। রাজনৈতিক মহলের মতে এই চিঠি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইলেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী লিখছেন, রাজ্যের উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিতে হবে বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ১০ বছর ক্ষমতায় থাকার পর দুয়ারে সরকারের মতো প্রকল্প নিতে হচ্ছে কেন? “আমাদের একসঙ্গে নতুন পথে হাঁটতে হবে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তিন দশক আগে যে আদর্শের লড়াই শুরু করেছিলাম, তা চালিয়ে যাব।” রাজনৈতিক মহলের মতে, তাঁর বিজেপিতে (Bjp) যোগদানের পরেও যে তৃণমূল নেতা-কর্মীরা বিজেপিতে আসতে পারেন সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন শুভেন্দু।

একই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে চিঠিটি শুভেন্দু বাংলার মানুষের জন্য লিখলেও, লিখেছেন ইংরেজিতে। অর্থাৎ তাঁর চিঠি সর্বভারতীয় স্তরে বয়ান অপরিবর্তিত রেখে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্যই এই প্রয়াস বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন : শহিদ ক্ষুদিরামের জন্মভূমির স্পর্শ পেয়ে আমি পরম সৌভাগ্যবান: অমিত শাহ

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...