Thursday, March 12, 2026

নয়া রেকর্ড গড়লেন রোনাল্ডো

Date:

Share post:

আবারও এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জুভেন্তাসের( Juventus) হয়ে গোল করে রেকর্ড গড়লেন তিনি।

এক বছরে সিরি-এ(Serie-A) লিগে সব চেয়ে বেশি গোল করার তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গেলেন সিআরসেভেন। এতদিন এই জায়গায় ছিলেন ওমার সিভোরি। ২০২০তে জুভেন্তাসের হয়ে রোনাল্ডোর গোলের সংখ‍্যা দাঁড়াল ৩৩। এক বছরে সিরি-এ তে সব চেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে ফেলিস বোরেল। ১৯৩৩ সালে ৪১ টি গোল করেছিলেন তিনি।

শনিবার মাঝরাতে সিরি-এ তে পারমাকে ৪-০ গোলে উড়িয়ে দিল জুভেন্তাস। ম‍্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি করে গোল করেন ডেজান কুলুসেভিস্কি এবং মোরাতা।

ম‍্যাচে এদিন একতরফা আক্রমণ চালায় জুভেন্তাস। ম‍্যাচের ২৩ মিনিটে জুভের হয়ে প্রথম গোলটি করেন কুলুসেভিস্কি। এরঠিক কয়েক মিনিটের মধ‍্যে জুভেন্তাসের হয়ে ব‍্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও পারমার বিরুদ্ধে আক্রমন বজায় রাখে জুভেন্তাস। যার ফলে ম‍্যাচের ৪৮ মিনিটে ম‍্যাচের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন। ম‍্যাচের ৮৫ মিনিটে জুভেন্তাসের হয়ে চতুর্থ গোলটি করেন মোরাতা। এই জয়ের ফলে ১৩ ম‍্যাচে ২৭ পয়েন্ট লিগ টেবিলে তৃতীয় স্থানে জুভেন্তাস।

আরও পড়ুন:স‍োশ‍্যাল মিডিয়ায় ফের একবার ট্রোল ‘বিরাট দম্পতি ‘

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...