Thursday, May 14, 2026

ইস্তফা ইস্যুতে অধ্যক্ষের ডাকে আজ ফের বিধানসভায় আসছেন শুভেন্দু

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহের (Amit Sah) হাত ধরে বিজেপিতে (BJP) যোগদান করেছেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এরপর আজ, সোমবার ফের বিধানসভায় (Assembly) আসছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক (MLA) শুভেন্দু। তিনি মুখোমুখি হবেন বিধানসভার অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banarjee)। দুপুর ২টো নাগাদ বিধানসভায় তাঁকে তলব করেছেন স্পিকার।

আরও পড়ুন : নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দুকে নেওয়ার পরদিন এই বিজেপি নেতা কী বললেন শুনুন!

বিজেপিতে যোগদানের আগে মন্ত্রিত্ব ও তৃণমূল (TMC) থেকে পদত্যাগ করলেও শুভেন্দু অধিকারীর বিধায়ক পদের ইস্তফা এখনও ঝুলে রয়েছে। তিনি ইস্তফা দিলেন ত্রুটিপূর্ণ থাকায় তা গ্রহণ করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এদিন শুভেন্দুকে তলব করেছেন অধ্যক্ষ। একইসঙ্গে নির্দেশ দিয়েছেন, সংবিধানের নিয়ম মেনে সশরীরে উপস্থিত থেকে অধ্যক্ষের হাতে পদত্যাগ পত্র তুলে দিতে হবে শুভেন্দুকে। এদিন সে প্রক্রিয়াই সম্পূর্ণ হওয়ার কথা। অন্যদিকে, শুভেন্দুর সঙ্গে যে বিধায়করা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের কেউ এদিন পদত্যাগপত্র জমা দেন কি না তা সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনও বিধায়ক যদি তাঁর পদ ছাড়তে চান সেক্ষেত্রে নিজের হাতে পদত্যাগ পত্র লিখতে হবে। সেই চিঠি নিয়ে অধ্যক্ষের কাছে সশরীরে হাজির থেকে বলতে হবে, স্বেচ্ছায় স্বতঃপ্রণোদীতভাবেই তাঁর এই পদত্যাগ। কোনওরকম চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নেননি। অধ্যক্ষ যখন নিশ্চিত হবেন, কোনওরকম বাইরের চাপ ছাড়াই বিধায়ক তাঁর পদ ছাড়ছেন, তখনই সেই ইস্তফাপত্র গৃহীত হবে। বিধায়ক পদও খারিজ হবে।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...