Sunday, March 15, 2026

শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী

Date:

Share post:

অসুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মুসৌরিতে (Mussoorie) শ্যুটিং চলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্যা কাশ্মীর ফাইলস’এর শুটিং চলছিল৷ বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার জেরে সাময়িকভাবে শ্যুটিং বন্ধ রয়েছে বলে খবর।

শনিবার একটি আউটডোর শ্যুটিং ছিল ‘দ্যা কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) টিমের৷ সেখানে মিঠুনের বড় একটি অ্যাকশন দৃশ্য শ্যুটের প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ যখন থেকে তাঁর শরীর খারাপ হতে শুরু করে, তখনই শ্যুটিং থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক৷ কিন্তু অভিনেতা তা কিছুতেই থামাতে দেননি৷ তিনি নিজের অংশটি অভিনয় করেন৷ পরিচালক বিবেক জানান, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং ছিল৷ পুরো অংশটাই ছিল মিঠুন চক্রবর্তীকে নিয়ে। অভিনেতার ফুড পয়জেনিং হয়৷ ফলে তিনি ঠিক করে দাঁড়িয়েও থাকতে পারছিলেন না৷ তবে একটি বিশ্রাম নিয়েই তিনি ফিরে আসেন শ্যুটিং ফ্লোরে৷ তাই কিছুটা বিরতির পর আবার শুরু হয় শ্যুটিং৷ এবং ছবির একটা বড় অংশের শ্যুট শেষ হয়৷

‘দ্যা কাশ্মীর ফাইলস’এর মূল চরিত্রে অভিনয় করছেন অনুপম খের (Anupam Kher)। ছবিটি মুক্তি পাবে ২০২১ সালে।

আরও পড়ুন-মরুরাজ্যে ৩৬ টি পুরপ্রধান পদে জয়ী কংগ্রেস, বিজেপি মাত্র ১২

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...