Thursday, June 4, 2026

বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

Date:

Share post:

সম্প্রতি দু’দিনের রাজ্য সফরে একাধিক তৃণমূল(TMC) বিধায়ক(MLA) ও সাংসদকে(MP) বিজেপি(BJP) পতাকা হাতে ধরিয়ে বঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে দিল্লি ফিরেছেন অমিত শাহ(Amit Shah)। হুঁশিয়ারি দিয়েছেন, এবার বাংলায় ২০০ আসন জিতবে বিজেপি। তবে অমিত শাহের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সোমবার ঠিক এমনই বার্তা দিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। শুধু তাই নয়, বিজেপি যদি এবার বাংলায় দুই সংখ্যার অংক পার করতে পারে তবে টুইটার ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি তবে গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে বঙ্গ নির্বাচনের দিকেই। সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরে কড়া নজর ছিল সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির। এ পরিস্থিতির মাঝেই টুইট করে প্রশান্ত কিশোর লিখেন, ‘অনুগত সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, প্রকৃতপক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার হতেই হিমসিম খাবে।’ এরপর তিনি আরো দাবি করেন, ‘এই টুইট সেভ করে রাখুন যদি বিজেপি এরচেয়ে ভালো ফল করে তবে আমি এই মাধ্যম ছেড়ে দেবো।’

আরও পড়ুন:মিমের পর এবার বাংলায় প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিপাকে পড়তে পারে বিজেপি

প্রসঙ্গত, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে দলের অন্দরে। প্রসাদ কিশোরকে মেনে নিতে পারছেন না দলের একাধিক আদি নেতৃত্ব। যার জেরেই দলত্যাগের হিড়িক বাড়ছে। এহেন অবস্থায় প্রশান্ত কিশোরের এই টুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...