Thursday, May 14, 2026

শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত: অধ্যক্ষ

Date:

Share post:

শুভেন্দুর ইস্তফাপত্র গ্রহণ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগপত্র গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুভেন্দুর জবাবে আমি সন্তুষ্ট। আজ  থেকে কার্যকর শুভেন্দুর ইস্তফা। আমার অনুপস্থিতিতে তিনি ইস্তফা দিয়েছিলেন। নিয়ম না মানায় এই কদিন তার ইস্তফাপত্র গৃহীত হয়নি। আজ সোমবার  তিনি নিজে বিধানসভায় এসেছিলেন এবং নিয়ম মেনে আমাকে জানান যে তিনি স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছেন।

প্রসঙ্গত,  বিধায়কপদে শুভেন্দুর ইস্তফা নিয়ে ‘পদ্ধতিগত জটিলতা’ তৈরি হয়েছিল। সেই কারণে সোমবার বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার পর তিনি যান রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার জানিয়েছিলেন, শুভেন্দুর হাতে-লেখা ইস্তফাপত্রে তারিখ নেই। তা ছাড়া, তিনি সশরীরে এসেও ওই ইস্তফা জমা দেননি। যা রীতিবিরুদ্ধ। ফলে ওই ইস্তফা তিনি গ্রহণ করছেন না। তাঁর বিধানসভায় খাতায়কলমে শুভেন্দু এখনও তৃণমূলেরই বিধায়ক। তিনি শুভেন্দুকে সোমবার বিধানসভায় এসে আবার ইস্তফা জমা দিতে বলেছিলেন।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...