Sunday, May 3, 2026

দুর্গাপুরে দিলীপ ঘোষের সভায় প্রবল হাতাহাতি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

Date:

Share post:

অমিত শাহ (Amit Shah) রাজ্য ছাড়তেই বিজেপির(BJP) গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল । সোমবার সকালে দুর্গাপুরে সভা শুরুর আগেই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা।

শুভেন্দু অধিকারী(suvendu Adhikari) বিজেপিতে যোগ দিতেই আরো প্রকট হয়ে গেল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। আদি ও নব্য বিজেপি সদস্যদের মনোমালিন্য কার্যত ঝগড়া মারামারিতে পরিণত হল। বিজেপির অন্তর্দ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে শুরু হয়ে গেল। সোমবার সকালে দুর্গাপুরে দলীয় সমর্থকদের মধ্যে হাতাহাতি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এই নিয়ে প্রবল উত্তেজনা শুরু হয়ে যায় বিজেপি শিবিরে।

আরও পড়ুন:করোনার নতুন স্ট্রেন, স্থগিত ভারত-যুক্তরাজ্য বিমান পরিষেবা

শুভেন্দু আসায় একদিকে দল মজবুত হবে বলে প্রকাশ্যে অমিত শাহ দাবি করলেও, কার্যত দলের ভিত যে আলগা হয়ে গেছে তা প্রমাণ হয়ে গেল। বিজেপি নেতা সায়ন্তন বসু অবশ্য দাবি করেছেন দল বড় হলে বিবাদ বাড়ে। এমন কিছু নয় এ এমন কিছু নয়। যদিও সায়ন্তন বসু গোষ্ঠীদ্বন্দ্বকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। দলীয় সূত্রে খবর দলের শীর্ষ মহল এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না হয় সে ব্যাপারে সকলকে কড়া নজর রাখতে বলেছেন। অন্তত দলীয় কোন্দল জাতি প্রকাশ্যে না আসে সে দিকেই নজর রাখার জন্য শীর্ষ মহল থেকে বার্তা এসেছে।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...