Saturday, June 20, 2026

ফের ধাক্কা বলিউডে, করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিং

Date:

Share post:

বলিউডের (Bollywood) শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই একে একে করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক তারকা। তালিকায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ঐশ্বর্যা (Aishwarya), অভিষেক (Abhishek Bachchan) থেকে শুরু করে মালাইকা-অর্জুনের (Malaika-Arjun) নাম। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং (Actress Rakulpreet Singh)। আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় (Instagram)। নিজের স্বাস্থ্যের খবর জানানোর পাশাপাশি, তিনি সকলকে সাবধানে থাকার কথা জানিয়েছেন।

আরও পড়ুন – টলিপাড়ায় ফের করোনার হানা, আক্রান্ত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

রকুল লিখেছেন, “আমি সকলকে জানাতে চাই যে আমার করোনা টেস্টের (Covid19 test) রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে আমি কোয়ারেন্টাইনে (Quarentine) আছি। আমি ভালই আছি, বিশ্রাম নিচ্ছি যাতে শীঘ্রই শ্যুটিংয়ে ফিরতে পারি। আমার সংস্পর্শে আসা প্রত্যেককে বলব, দয়া করে টেস্ট করিয়ে নিন। আপনাদের ধন্যবাদ, নিরাপদ থাকুন।“

প্রসঙ্গত, গত মাসেই পরিবারের সঙ্গে মলদ্বীপে (Maldives) ছুটি কাটাতে গিয়েছিলেন রাকুলপ্রীত। সেখান থেকে নানান ছবিও শেয়ার করেন তিনি। ফেরার কিছুদিন পরেই তিনি কাজে যোগ দেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...