Friday, May 15, 2026

দলবদল ডিভোর্সের ইস্যু হতে পারে? প্রশ্ন তুললেন চন্দ্রিমা

Date:

Share post:

দল ছেড়ে অন্য দলে যোগদান বিবাহ বিচ্ছেদের গ্ৰাউন্ড হতে পারে? এটা কি আইনি স্বীকৃতি পায়? একজন মহিলা যে কোনও দল করতে পারেন। সুজাতা মণ্ডলের (Chandrima Mandal) তৃণমূলে যোগদানের পরে সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানো প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। হরিপালে তৃণমূল (Tmc) মহিলা কংগ্ৰেসের সাংগঠনিক সভায় ‘খাঁ’ পদবি থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি বৈবাহিক ‘বসু’ পদবি আমি ব‍্যবহার করি না। আমি ‘ভট্টাচার্য’ পদবি ব‍্যবহার করি। তাতে আমার স্বামী বা শ্বশুরবাড়ির কোনও অসুবিধা হয় না। আমি স্বামীর সঙ্গেই থাকি”। তাই চন্দ্রিমার মতে, ‘খাঁ’ পদবি থেকে মুক্তি দিলাম একথাটা ঠিক নয়।

তাছাড়া, প্রাপ্তবয়স্ক মহিলা ভারতীয় গণতন্ত্র ও সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী যে কোন দল করতে পারেন। যাঁরা এটা মনে করেন না, তাঁদের মনোভাব স্পষ্ট বোঝা যায় বলে মন্তব্য রাজ্যের মন্ত্রীর।

বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদযাত্রার বিষয়ে আশাবাদী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, জনসমুদ্র হবে তৃণমূল নেত্রীর মিছিলে। তিনি গাড়িতে না পায়ে হেঁটেই মিছিল করবেন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...